• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেছে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

তবে, স্বপ্না খাতুনকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কী-না সেটি পরিবারের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানান।

রায়ে হাইকোর্ট বলেছে, এই মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। স্বপ্না খাতুনের মূল অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে খালাস করে দেওয়া হয়েছে।

রায়ের পরে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “যেহেতু এই মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। হাইকোর্ট বিভাগ সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করেছেন এবং তাকে খালাস দিয়েছেন।”

তিনি জানান, “সোহেল রানা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনা স্বীকার করেছেন। একইসঙ্গে, এ ঘটনার সাক্ষী, মামলার বাদী, ভিকটিমের বাবা এবং প্রতিবেশীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ ঘটনায় সোহেল রানা দায়ী বলে সিদ্ধান্তে উপনীত হয়েছেন।”

“স্বপ্না খাতুন স্বামীকে বাঁচানোর জন্য তিন তলার গ্রিল কেটে বের হতে সহযোগিতা করেছেন, কিন্তু মূল যে অভিযোগ ধর্ষণ এবং হত্যা তার সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন,” বলেন মি. কাজল।

এর আগে, গত সাতই জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ওই দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

এ বছরের ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

এ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঘটনার পরদিনই নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

ওই ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকার আদালতে দুই আসামির মৃত্যুদণ্ডের রায় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category