• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে আগামীকাল মঙ্গলবার রায় দেবে হাইকোর্ট। সোমবার উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছে।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে আলোচিত এ মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়। শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল।

গত ৭ জুন আলোচিত এ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন সোহেল ও তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। তদন্তকারীরা জানান, ঘটনার পর সোহেল শিশু রামিসাকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।

গত ২৪ মে আলোচিত এ মামলায় পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে মাত্র ১৯ দিনে আলোচিত এই মামলাটির বিচার শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category