• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সিআইডি-ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে ৯৩ শিক্ষানবিশ এএসপির পদায়ন শাপলা চত্বরে ‘গণহত্যা’ হয়েছে: চিফ প্রসিকিউটর ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে হাইকোর্টে রিট ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ নিজের বেতন নিজেই মেটান ভিনি!

রাশিয়া ক্রিমিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে যে হুশিয়ারি দিল

Reporter Name / ৪৩৩ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রিমিয়া হামলা করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সঙ্গে এরূপ হলে রাশিয়া প্রতিশোধ নেবে বলে হুশিয়ারিও দিয়েছে দেশটি।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে এসব কথা বলেন। খবর আলজাজিরার।

সের্গেই শোইগু বলেন, মস্কোর কাছে এমন তথ্য রয়েছে যে, ইউক্রেন মার্কিন সরবরাহকৃত হিমারস (দূরপাল্লার রকেট সিস্টেম) ও ব্রিটিশ সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের বাইরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হলো— ইউক্রেন অবিলম্বে আমাদের ভূখণ্ডে হামলা চালাবে।

তিনি আরও বলেন, আর যদি এ রকম হামলা হয়, তা হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সম্পূর্ণভাবে সংঘর্ষে জড়িয়ে যাবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং তখন থেকে তারা এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। একই সঙ্গে রাশিয়া এ অঞ্চলটি আক্রমণের সুযোগের বাইরে বলে মনে করে।

কিয়েভ রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজেদের লড়াইকে ঔপনিবেশিক বিজয়ের যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম হিসেবে দেখছে। তারা বলছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াসহ সব অঞ্চল তারা পুনরুদ্ধার করতে চায়।

সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৪ জুন থেকে ২৬৩টি হামলা চালিয়েছে। রাশিয়া এটিকে ইউক্রেনের পালটা আক্রমণের শুরু হিসাবে বিবেচনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category