• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
৯ মাসে ফিরেছেন ১,৬৮৭ নারী শ্রমিক: ৫৮ শতাংশই ফিরেছেন সৌদি নির্যাতনের শিকার গডফাদার রেখে বস্তিতে ‘ফাটাকেষ্ট’ অ্যাকশন: বিতর্কের মুখে পদ ছাড়লেন ইশরাক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার সালাহউদ্দিনের ব্যর্থতার দায় ইশরাকদের নিতে হবে কেন? প্রশ্ন হাসনাতের মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন ইশরাক ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে সর্বজনীন পেনশনে সুখবর, লাভবান হবেন গ্রাহকরা

লোডশেডিং শুরু সিলেটে নির্বাচন শেষ হতে না হতেই!

Reporter Name / ৪৮৯ Time View
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

সিলেটে ফের শুরু হয়েছে লোডশেডিংয়ের ঘোড়ারোগ। সিটি করপোরেশনের নির্বাচন শেষ হতেই এই রোগ ফের ভর করেছে নগরবাসীর ঘাড়ে।

বেশ কয়েকবার লোডশেডিংয়ের ঘটনা ঘটে নগরীতে। অথচ গত তিন সপ্তাহ বিদ্যুৎ সরবরাহ ছিল নিরবচ্ছিন্ন।

বিদ্যুৎবিভাগ জানায়, গতকাল ২৪ ঘণ্টায় প্রায় ৪ ঘণ্টার লোডশেডিং হয়েছে। চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ না পাওয়ায় এই লোডশেডিং। স্থানীয় পর্যায়ে কোনো কারসাজি বা ত্রুটির কারণে নয়।

সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পেয়েছি ৩০০ মেগাওয়াট। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে সরবরাহ পেয়েছি ৩২৯ মেগাওয়াট। ফলে সামলানো কষ্টকর হয়ে দাঁড়ায়।

অনেকটা একই রকম বক্তব্য নগরীর বাগবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী ফয়ছল তালুকদারের।

নেহার মার্কেটের ব্যবসায়ী বদরুল মিয়া বলেন, নির্বাচনের পর ফের হঠাৎ করে লোডশেডিং শুরু হয়েছে। এটা সামাল দেওয়া জরুরি।

ব্যবসায়ী রাজ্জাক মিয়া বলেন, সাধারণ মানুষ এতকিছু বুঝে না। তারা ফ্রি নয়, টাকা দিয়েই বিদ্যুৎ চায়। লোডশেডিং বাড়লে বিদ্যুৎ বিভাগ, মেয়র, সরকারের ওপরই ক্ষোভ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category