• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

শেষ ম্যাচে হার জিম্বাবুয়ের বিপক্ষে, যা বললেন শান্ত

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম চার ম্যাচে জয় পেলেও আজ রোববার শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ওপেনার ব্রাইন বেনেট আর অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে ১ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় জিম্বাবুয়ে।

সিরিজ জিতলেও শেষ ম্যাচে হারে বাংলাদেশ। এদিন খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, অবশ্যই আমার মনে হয় যে, খুব ভালো একটা সিরিজ শেষ হলো। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা এটা বলব যে, আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম, যে যে জিনিসগুলো আমাদের দেখার দরকার ছিল যে… আমরা ক্লোজ ম্যাচ জিতেছি।

শান্ত আরও বলেন, টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে। আজকের ম্যাচ যদি দেখেন, মিডল অর্ডার একটু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। এই রকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরো সিরিজে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে।

তারকা এই ওপেনার আরও বলেন, এই রকম যদি চিন্তা করা যায়, তাহলে অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম, অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি।

সিরিজে প্রাপ্তি নিয়ে শান্ত বলেন, কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি। যেটা আমাদের দরকার ছিল। কারণ সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে। তো ওই সময় আমরা আমাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করছি, বোলাররা কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করছে, ওই সময়ে আমরা কতটুকু শান্ত থাকছি; ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করেছি।

তিনি আরও বলেন, ক্লোজ ম্যাচ যেগুলো আমরা খেলেছি, বলা যেতে পারে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়। সেখান থেকে ক্যামব্যাক করে যেভাবে আমরা ম্যাচ বের করে এনেছি, এটা পজিটিভ দিক। আমাদের কাজে দেবে টুর্নামেন্টটাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category