• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

সালাহ রেকর্ড গড়েই কি লিভারপুল অধ্যায় ‘শেষ’ করলেন?

Reporter Name / ৪০৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অস্থির এক সপ্তাহই কাটিয়েছেন মোহামেদ সালাহ। দল থেকে বাদ পড়েছিলেন, এরপর এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছিলেন। এরপর মনে করা হচ্ছিল তার লিভারপুল অধ্যায়টাই বুঝি শেষ।

তবে সব দ্বন্দ্ব ‘শেষ’ করে গত রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। নেমেই ভেঙে দিলেন ওয়েইন রুনির ৮ বছরের পুরোনো এক রেকর্ড। তার এমন কীর্তির রাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দলও।

এর আগে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালাহকে দলে রাখা হয়নি। তবে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে তিনি আবারও নিজের গুরুত্ব দেখান। দর্শকরা তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানান।

তার রেকর্ড গড়ার আগেই অবশ্য লিভারপুল এগিয়ে গিয়েছিল। ম্যাচের প্রথম মিনিটেই হুগো একিতিকে গোল করে বসেন। এরপর দ্বিতীয়ার্ধে তার দ্বিতীয় গোলে সহায়তা করেন সালাহ।

এই অ্যাসিস্টের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড গড়েন। তার গোল অবদান এখন ২৭৭টি। ১৮৮ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮৯টি গোল।

আগে এই রেকর্ড ছিল ওয়েন রুনির। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ২৭৬টি। তবে একটা দিক থেকে রুনির চেয়ে অনেক এগিয়ে সালাহ। রুনি যে রেকর্ড করেছিলেন ইউনাইটেডে ১৩ মৌসুম খেলে, সেটা সালাহ ভেঙে দিয়েছেন মোটে ৮ মৌসুমেই।

এই ম্যাচ খেলে এবার আফ্রিকা কাপ অব নেশন্স খেলতে মিসরের দলে যোগ দেবেন সালাহ। টুর্নামেন্ট চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে সেই টুর্নামেন্টের পর সালাহকে আর অল রেডদের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে আছে শঙ্কা।

তার কারণ লিডসের বিপক্ষে ড্রয়ের পর সালাহ ইঙ্গিত দেন, ব্রাইটনের ম্যাচটাই হতে পারে তার শেষ ম্যাচ। সে সময় তিনি বলেন, ‘আমি পরিবারকে বলেছি, ব্রাইটনের ম্যাচে আসতে। খেলি বা না খেলি, উপভোগ করব। আমি অ্যানফিল্ডে ভক্তদের বিদায় জানাতে আসব। এরপর আফ্রিকা কাপ খেলতে যাব। সেখানে গিয়ে কী হবে, জানি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category