• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর ক্ষমতা দখল নাইজারে অভ্যুত্থান ঘটিয়ে

Reporter Name / ৩৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

আফ্রিকার দেশ- নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

সৈন্যরা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে আটক করে দেশব্যাপী কারফিউ জারি করেছে।  পাশাপাশি সংবিধান বাতিল এবং সব প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।

কর্নেল আমাদু আবদরামান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সে কারণেই, ক্ষমতা হস্তগত করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী।

এ ব্যাপারে কোনো বিদেশি রাষ্ট্রের পরামর্শের প্রয়োজন নেই- এমনটা জানান তিনি। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই নিজস্ব বাসভবন থেকে প্রেসিডেন্টকে বন্দি করা হয়।

পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী উগ্রবাদীদের দমনে বাজুম ছিলেন পাশ্চাত্যের অন্যতম মিত্র। আর এ কারণে অবিলম্বে বাজুমের মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে নাইজারের প্রেসিডেন্ট স্বীকার করেন যে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে দৃশ্যত অভ্যুত্থানচেষ্টা চালাচ্ছে।

এই অভ্যুত্থানের নিন্দা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

২০২০ সাল থেকে প্রতিবেশী মালি এবং বুরকিনা ফাসোতে অন্তত চারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category