• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
আজিজের স্ত্রীর সম্পদ অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি শূকরের কিডনি নিয়ে ২৭১ দিন বেঁচে থাকার রেকর্ড ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাই দরিদ্রদের সন্তানদের শিক্ষা-নৈতিকতা গঠনে কাজ করছে: অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ১০০০ ছুঁইছুঁই ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ বসতভিটা বিক্রি করে লেবাননে, প্রায় ৪ মাস পর ফিরল শুভর মরদেহ কর্তৃত্বের দ্বন্দ্বে গতিহারা সংস্কার: মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার রশি-টানাটানি এক্সপ্রেসওয়েতে মরদেহ: দুই আসামির দায় স্বীকার

হাম ও উপসর্গে মৃত্যু ১০০০ ছুঁইছুঁই

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩ জন সন্দেহভাজন এবং ৫৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে ৩ জন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন।

এ পর্যন্ত দেশে মোট ৮৯৪ জন সন্দেহভাজন এবং ১০০ জন নিশ্চিত হামের রোগীসহ মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে রয়েছেন। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনায় একজন করে মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগে ৩৯৭ জন, চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১২০ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ২৬ জন এবং রংপুর বিভাগে ১৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৪ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৫১ জন। এদিকে, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় দেশে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে।

দেশের ৮টি বিভাগে মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ১ কোটি ৯৭ লাখ ১২ হাজার ২১১ জনকে টিকা দেওয়া হয়েছে, যা অর্জন করেছে ১০৯ দশমিক ৫ শতাংশ কভারেজ।

একই সঙ্গে সিটি করপোরেশন এলাকাগুলোতে ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ লাখ ৬৭ হাজার ৩৪১ জনকে টিকা দিয়ে ১০৮ দশমিক ৫ শতাংশ কভারেজ অর্জিত হয়েছে, যেখানে গাজীপুর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১১৫ দশমিক ৪ শতাংশ কভারেজ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category