• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

হায়দরাবাদের রানের রেকর্ড আইপিএলে

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। চলতি আসরের অষ্টম ম্যাচেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকে। ১২০ বলে ৩ উইকেট হারিয়ে তিন ফিফটির সাহায্যে ২৭৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ।

দলের হয়ে মাত্র ৩৪ বল মোকাবেলা করে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮০ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হেনরি ক্লেসেন।

২৩ বলে ৭টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে ৬৩ রান করে ফেরেন আভিষেক শর্মা। ২৪ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬২ রান করে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড। ২৮ বলে দুই চার আর এক ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

তার চেয়েও বড় কথা হলো চতুর্থ উইকেটে মাত্র ৫৫ বলে ১১৬ রানের জুটি গড়েন হেনরি ক্লেসন ও মার্করাম।

হেনরি ক্লেসেন (৮০*), আভিষেক শর্মা (৬৩), ট্রাভিস হেড (৬২) ও এইডেন মার্করামের (৪২*) ব্যাটিং তাণ্ডবে আইপিএলে নতুন রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ডটি ১১ বছর স্থায়ী ছিল বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আজ তাদের সেই রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ।

২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭টি ছক্কা আর ১৩টি চারের সাহায্যে আইপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৫* রানের ইনিংস খেলার ম্যাচে এই রেকর্ড গড়েছিল বেঙ্গালুরু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category