• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Headline
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিখোঁজের পর মিলছে নিথর দেহ: চেনা মানুষের অচেনা রূপ সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ

৪ কৃষক নিহত নওগাঁয় বজ্রপাতে

Reporter Name / ৪৭৮ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

নওগাঁয় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। জেলার পত্নীতলা এবং পোরশা উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

পত্নীতলা উপজেলার ছোট মহারন্দী ও ফতেপুর গ্রামে তিনজন এবং পোরশা উপজেলায় একজন নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০), হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), ছোট মহারন্দী গ্রামের সাইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ বজ্রপাতে তিন কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, আজিজুল বাড়ির অদূরে মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠ থেকে মরদেহ নিয়ে যান স্বজনরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category