• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
মাইক্রোসফটের নজিরবিহীন সেবা বিপর্যয়: স্থবির ৭৪ দেশের জনজীবন ও অর্থনীতি কর্মজীবীদের বিরক্ত করে যে ৮টি আচরণ পিঠের ব্যথা কমছে না: কী করবেন ? জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হাত ধরে জাতির পুনরুত্থান ঘটে: দুদু রিকশাচালক থেকে শিক্ষার্থী-রাজমিস্ত্রি: যেভাবে নিতে পারবেন ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি

অধিনায়ক হিসেবে সাকিবকে পাপনের পছন্দ

Reporter Name / ৪৫৭ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

এ মাসেই পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। দুটি বড় টুর্নামেন্টের আগে গত বৃহস্পতিবার ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল।

এশয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন; এ নিয়েই চলছে দেশজুড়ে আলোচনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন চান সাকিব আল হাসান টেস্ট, টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেরও অধিনায়ক হোক।

শনিবার পাপন বলেন, ‘অধিনায়ক কে হবেন, এ নিয়ে এখনো আলাপ হয়নি। একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। অধিনায়ক হিসেবে আমাদের পছন্দ সাকিব।’

তিনি আরও বলেন, ‘আমি আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে সহ-অধিনায়ক (লিটন), তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের চিন্তা করতে হবে।’

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘দুটি সমস্যা, একটা লং টার্ম চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম নয়। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লং টার্ম চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লং টার্ম হবে কীভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’

পাপন আরও বলেন, আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category