• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ‘কালো অধ্যায়’ বললেন জামায়াত আমির

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর মতে, এটি বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক ‘কালো অধ্যায়’।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

ফেসবুকের পোস্টে শফিকুর রহমান লিখেন, ‘আইইডিসিআর-এ যে ঘটনা ঘটেছে, সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?’

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা ‘মব’ সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ করেন শফিকুর রহমান। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা-কর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন। ’

জামায়াত আমির এই ঘটনাকে ‘সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, ‘এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category