• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত ‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি’— ইসিকে জামায়াত বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী ‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে সাশ্রয়ী কিন্তু প্রাণঘাতী: তুর্কি ড্রোনে বদলাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সমীকরণ বাংলাদেশের গ্যাস গেলো কোথায়?

আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে মালয়েশিয়া

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই সিরিজে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন গঠিত অনূর্ধ্ব-২৩ দল।

অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে ক্রিকেটার নেওয়ার প্রচলিত কাঠামোয় পরিবর্তন এনে এবার অনূর্ধ্ব-২৩ বিভাগ চালু করেছে বিসিবি। চলতি মাস থেকেই নতুন এই বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে গঠিত এই বিভাগটি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হবে। এর সার্বিক দায়িত্বে থাকবেন নাভিদ নেওয়াজ। এছাড়া এই বিভাগের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে বিসিবি।

নতুন এই বিভাগের ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এর আগে টপ এন্ড টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

সূচি অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া দল। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর একই সফরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category