• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার: ৩ মাস বিশেষ সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সয়াবিনের বাজারে ফের আগুন: বোতল ও খোলা তেল লিটারে বাড়ল ৪ টাকা প্লাবনের পদধ্বনি: বিপৎসীমা ছাড়াল ৪ নদী, ৫ জেলায় অকাল বন্যার শঙ্কা চেতনা বিক্রির পণ্য নয়: সংসদে ‘বীর মুক্তিযোদ্ধা’ সম্বোধনের প্রস্তাব শামা ওবায়েদের ‘জুলাই থেকেই বিনামূল্যে ড্রেস ও ব্যাগ পাবে শিক্ষার্থীরা’: শিক্ষামন্ত্রী সংসদের আঙিনায় নারীরা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৪৯, আটকে আছে একটির ভাগ্য শঙ্কামুক্ত মির্জা আব্বাস: শিগগিরই ফিরছেন চেনা রাজনৈতিক আঙিনায় খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ কিউই বধের পুরস্কার: র‍্যাংকিংয়ে টাইগারদের বিশাল উল্লম্ফন প্রার্থনা করি যাতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঠিক না হয়: আসামের মুখ্যমন্ত্রী

আজ তারেক রহমানের জনসভা চট্টগ্রামে

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আজ চট্টগ্রামের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি পৌঁছান বন্দর নগরীতে।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

নগরীর পলোগ্রাউন্ডে সাড়ে ১১টার জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরইমধ্যে, জনসভায় যোগ দিতে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা। চলছে জনসভার শেষ মুহূর্তের তোড়জোড়।

চট্টগ্রামে নির্বাচনি জনসভা শেষে বিকালে ফেনীর সমাবেশে যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকাল ৪টায় বক্তব্য রাখবেন।

এরপর, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এরপর, ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category