• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত চেয়ে আবেদন ‘লেডি মীর জাফর’ বলে ফেসবুকে পোস্ট: ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ ঢাকার দুই সিটি নির্বাচন: উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম, দক্ষিণে সাদিক দেশের বিমা খাতে বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

আলকারাজকে হারিয়ে উইম্বলডনের ‘রাজা’ সিনার

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেষ পাঁচ লড়াইয়ে প্রত্যেকবার আলকারাজের কাছে হেরেছেন সিনার। রোববার (১৩ জুলাই) উইম্বলডনের পুরুষদের এককের ফাইনালেও দারুণ শুরু করেছিলেন আলকারাজ। প্রথম সেটে সিনারকে হারিয়ে দেন তিনি। তবে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান তারকা সিনার।

ফ্রেঞ্চ ওপেনে প্রথম দুই সেট হার থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন আলকারাজ। সিনার তার প্রতিশোধ নিলেন পিছিয়ে গিয়েও টানা তিন সেট জিতে। উইম্বলডন এককে শিরোপাজয়ী প্রথম ইতালিয়ানও এখন এই ২৩ বছর বয়সী তারকা।

অল ইংল্যান্ড ক্লাবে টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেন্টার কোর্টে নেমেছিলেন আলকারাজ। তবে উইম্বলডনে তাঁর সর্বশেষ হার ছিল সিনারের বিপক্ষেই, ২০২২ সালে চতুর্থ রাউন্ডে। এবারও ফলটা একই রেখে শিরোপা জয়ের আনন্দে মাথায় সাদা ক্যাপে দুই হাত রেখে একটু অবিশ্বাসের ভঙ্গি করেন সিনার। আলকারাজের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতা সেরে কুর্নিশ করেন দর্শকদের।

উইম্বলডন জয়ের পর আবেগি সিনার বললেন, ‘‘এটা বিশেষ শিরোপা, কারণ আমার বাবা-মা গ্যালারিতে আছে। আমার ভাই, আমার পুরো টিম আছে। আমার ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ানের রেস না থাকায় এখানে আসতে পেরেছে ও।’’

সিনার ঘাসের কোর্ট নন, বরং স্বচ্ছন্দ হার্ডকোর্টে খেলতে। তার আগের তিনটি গ্র্যান্ড স্ল্যামের তিনটিই হার্ডকোর্টে। ফরাসি ওপেনের ফাইনালে উঠে হেরেছেন। তবে উইম্বলডনে সেই ভুল করলেন না। সিনার আগ্রাসী ও কৌশলী টেনিস বুঝিয়ে দিলেন, আলকারাজ হয়তো আর উইম্বলডনে একচ্ছত্র দাপট দেখাতে পারবেন না। উইম্বলডনে আলকারাজ়ের টানা ২৪টি ম্যাচ জেতার দৌড়ও এ দিন থামিয়ে দিলেন তিনি। তার গ্রাউন্ডস্ট্রোকের কোনও জবাব দিতে পারেননি আলকারাজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category