• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

আসন্ন বিপিএলে নোয়াখালীর অধিনায়ক হতে পারেন যিনি

Reporter Name / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে অংশ নেওয়া ‘নোয়াখালী এক্সপ্রেস’, যারা ইতোমধ্যেই শক্তিশালী দল গঠন করে ফেলেছে। সরাসরি চুক্তির মাধ্যমে দুইজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে এবং নিলামের মাধ্যমে আরও বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় দলে টেনেছে। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন যে, আসন্ন আসরে দলের নেতৃত্বে থাকতে পারেন সৌম্য সরকার।

নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে। সুজন আশা প্রকাশ করেছেন, সৌম্যই দলে নেতৃত্ব দেবেন, ‘আমি চাই সৌম্য দলকে নেতৃত্ব দিক, যদি সে চায়। অনেক সময় খেলোয়াড়রা অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না। যদি সে চায়, আমি তার ইচ্ছার গুরুত্ব দেব।’

এছাড়া, সম্প্রতি রাইজিং স্টারস এশিয়া কাপে আগ্রাসী ব্যাটিং দেখানো হাবিবুর রহমান সোহানকে দলে নেওয়া হয়েছে। কোচ সুজন বলেন, ‘সোহান হলো আমাদের পকেট ডায়নামো, সে খেলা ধামাকা করবে। চার্লস, সৌম্য, কুশলরা অভিজ্ঞ। তারা দলের খেলাকে এগিয়ে নেবে। সোহানকে কোনো চাপ দিতে চাই না, সৌম্য যেন তার ব্যাটিং সহজ করে দেয়।’

সরাসরি চুক্তিতে নোয়াখালীর দলে থাকা ক্রিকেটাররা হলেন- হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস

এছাড়া নিলাম থেকে নেওয়া খেলোয়াড়রা হলেন- জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category