• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আহ্বান সালাহর গাজায় হত্যা বন্ধে বিশ্বনেতাদের এক হওয়ার

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে নীরব থাকায় প্রবল সমালোচিত হচ্ছিলেন মোহাম্মদ সালাহ। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড। গাজায় নিরীহ মানুষ হত্যা বন্ধে বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানালেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, এরকম সময়ে কথা বলা সহজ নয়, অনেক বেশি সহিংসতা এবং খুব বেশি হৃদয়বিদারক বর্বরতা চলছে… প্রতিটি জীবনই মূল্যবান এবং সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত। হত্যাকাণ্ড বন্ধ করা দরকার; পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে ফেলা হচ্ছে। পরিষ্কার বিষয় হলো, গাজায় মানবিক সাহায্যের অনুমতি অবিলম্বে দিতে হবে। সেখানকার মানুষ ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে।

যুদ্ধ-বিদ্ধস্ত গাজার মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন সালাহ। আকুতি জানালেন বিশ্বনেতাদের কাছে। তিনি বলেন, গত রাতে হাসপাতালের দৃশ্যগুলো ভয়ঙ্কর ছিল। গাজার জনগণের জরুরিভাবে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রয়োজন। নিরীহ মানুষের হত্যা বন্ধে আমি বিশ্ব নেতৃবৃন্দকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে তিন দিক থেকে ইসরাইলের দক্ষিণ অংশে ঢুকে পড়ে। তাদের হামলায় অন্তত ১৩০০ ইসরাইলি নিহত হয়। দেড় থেকে দুইশ জনকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে হামাস যোদ্ধারা।

পালটা জবাবে ইসরাইল গাজায় জোর বিমান হামলা শুরু করে, শুরু হয় সর্বাত্মক অবরোধ। গত ১২ দিনে ইসরাইলের বোমা হামলায় সাড়ে তিন হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছে অন্তত সাড়ে ১২ হাজার মানুষ। গাজার পরিস্থিতি আগেই নাজুক ছিল, এখন হয়ে উঠেছে ভয়াবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category