• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ইরান খুব দ্রুত পরাজিত হবে: দাবি ট্রাম্পের

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইরান খুব শিগগিরই পরাজিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে চায়।

 

স্থানীয় সময় বুধবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান সমঝোতার পথে এগোতে আগ্রহী। তবে এ বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা পরে জানানো হবে।

 

ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই ইরান পরাজিত হবে। তারা খুব দ্রুতই পরাজিত হবে।

’ 

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা থাকলেও, তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন।

তবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা তিনি নাকচ করেননি। 

ট্রাম্প বলেন, ‘যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব।’

সূত্র: ফক্স নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category