• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

‌‘ইসরাইল ইতিহাসের সবচেয়ে অপমানজনক অবস্থায়’

Reporter Name / ৫৩৭ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩

ইসরাইল এখন ইতিহাসের সবচেয়ে অপমানজনক অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি।

তিনি বলেছেন, দখলদার ইসরাইল ইতিহাসে আর কখনোই এত বেশি অপমানজনক অবস্থায় পড়েনি। ফিলিস্তিনি তরুণরা তাদেরকে উচিৎ শিক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার ইরনা এ খবর জানিয়েছে।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেন, প্রতিরোধের সংস্কৃতির প্রভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরে এখন কোনো কোনো দিন দখলদারদের বিরুদ্ধে ৩০টি হামলার ঘটনাও ঘটে। তবে ইসরাইলি গণমাধ্যম এসব ঘটনাকে আড়ালে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেনারেল কায়ানি আরও বলেন, ফিলিস্তিনের সাহসী তরুণের এখন মাঠে নেমেছে, তারা মৃত্যুকে ভয় করছে না। গোটা অঞ্চলে পরিবর্তনের পেছনে রয়েছে প্রতিরোধ। আমেরিকাও এখন প্রতিদিনই অধঃপতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের নানা আলামত স্পষ্ট হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category