• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল: মধ্যপ্রাচ্যে ২৭ মে, বাংলাদেশে ২৮ মে হওয়ার সম্ভাবনা

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও ক্যালেন্ডার অনুযায়ী, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সেই হিসাবে বাংলাদেশে একদিন পর অর্থাৎ ২৮ মে কোরবানির ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের হিসাব

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল-কুরা’ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, আগামী ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হবে। অর্থাৎ, সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে অনুযায়ী ২৭ মে ঈদ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র হজ বা আরাফাতের দিন পড়বে এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পাকিস্তান, যুক্তরাজ্য ও ইউরোপ

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও সম্ভাব্য তারিখ ঘোষণা করে জানিয়েছেন, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

এদিকে, মুসলিম জীবনবিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম ‘হাইফেন অনলাইন’ জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা শুরু হবে।

বাংলাদেশে কবে?

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস জিলহজ এবং এই মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে আগামী ২৭ মে এবং ৩০ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন চূড়ান্তভাবে নির্ভর করবে আকাশে নতুন চাঁদ দেখার ওপর। এ বিষয়ে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি যথাসময়ে চূড়ান্ত ঘোষণা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category