• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

৪-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ড্র আজ (শনিবার) বিকেলে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে।

নেপাল ফিফা নিষেধাজ্ঞা থাকায় ছয় দল নিয়ে ড্র হয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপ তথা ‘বি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপের অন্য দল মালদ্বীপ। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে।

স্বাগতিক বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। সেপ্টেম্বরের মধ্যে নেপাল নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা স্বাগতিক বাংলাদেশের গ্রুপে পড়বে। তখন চার দলের গ্রুপেও শীর্ষ দুই দলই সেমিফাইনালে খেলবে। নেপাল না আসলে তিন দলের গ্রুপই থাকবে।

বাংলাদেশ ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৯ সালের পর ১৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালে ভারতে সেমিফাইনালে উঠেছিল। ২০১৮ সালের পর তারা আবার সাফের স্বাগতিক হয়েছে।

গ্রুপপর্ব ড্র
গ্রুপ-এ : বাংলাদেশ, নেপাল (শর্তসাপেক্ষে) ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ-বি : ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category