• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

একদিনও নির্বাচন পেছাবে না : শফিকুল আলম

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

একদিনও নির্বাচন পেছাবে না। ড. ইউনূস নির্বাচনের জন্য যে সময় ঘোষণা করেছেন, সে সময়েই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি প্রোগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, “শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালী প্রজন্ম। সোনালী প্রজন্ম এজন্য বলছি, কারণ আমরা প্রাপ্তবয়স্করা কিন্তু পারিনি। তাদের ভাষাগুলো কিন্তু খুব বেশি আক্রমণাত্মক ছিল না। এই যেমন- ‘নাটক কম করো পিও’। তারা চেয়েছিল সংস্কার, তারা দেয়ালে লিখেছে এবং সেটা করে দেখিয়েছে।”

তিনি বলেন, “বিগত বছরে সরকার স্বৈরাচারী হয়েছিল আয়না ঘরের মাধ্যমে। বিরোধী মত দমনে আয়না ঘরে পাঠিয়ে দিত। আমরা চাই না আর কোনো আয়না ঘর তৈরি হোক। ভবিষ্যতে আর যেন কোনো আয়না ঘর তৈরি না হয়।”

গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “গোপালগঞ্জ দেশের বাইরে নয়। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আমরা চেষ্টা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category