• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

এনসিপির ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ইসলাম

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগ্ম সদস্যসচিবদের মধ্যে রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, যিনি আন্তর্জাতিক বিষয়ক দায়িত্ব পালন করবেন, এবং এস.এম. সাইফ মুস্তাফিজ, যিনি কোষাধ্যক্ষের দায়িত্বও সামলাবেন। এ ছাড়া যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে মোট ২৪ জনকে। তারা হলেন— অ্যাড. আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

কেন্দ্রীয় বিভিন্ন বিষয়ের সম্পাদকমণ্ডলী ও সহ-সম্পাদকমণ্ডলীর দায়িত্বও বণ্টন করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক তাহসীন রিয়াজ (সহ-আন্তর্জাতিক সম্পাদক: আশরেফা খাতুন), দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা (সহ-দপ্তর সম্পাদক: ইফতেখারুল ইসলাম), আইন সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম মুসা (সহ-আইন সম্পাদক: অ্যাড. এরশাদুল বারি ও অ্যাড. ছাফায়েত উল্লাহ), প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির (সহ-প্রচার সম্পাদক: মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন) এবং শিক্ষা সম্পাদক করা হয়েছে ফয়সাল মাহমুদ শান্তকে (সহ-শিক্ষা সম্পাদক: সাকিব শাহরিয়ার)।

এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক অ্যাড. হুমায়রা নূর, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাঙ্গফতা বুশরা মিশমা (সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক: এহসানুল মাহবুব জোবায়ের), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মনজিলা ঝুমা, মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত (সহ-মিডিয়া সম্পাদক: আবদুল্লাহ আল মামুন), ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান (সহ-ধর্ম সম্পাদক: সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস), গণশিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান (সহ-সংস্কৃতি সম্পাদক: মেহেরাব সিফাত), শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল (সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মাহবুব আলম), তথ্য-প্রযুক্তি সম্পাদক রাশেদ উল আলম (সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক: তাওহিদ তানজিম) এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। অন্যান্য সম্পাদকমণ্ডলীর মধ্যে রয়েছেন মানবাধিকার সম্পাদক অ্যাড. আরমান হোসাইন (সহ-মানবাধিকার সম্পাদক: খালেদ সাইফুল্লাহ জুয়েল), সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সাকিল আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইশতিয়াক আকিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুনা হাফসা), অর্থ ও পরিকল্পনা সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল (সহ-অর্থ ও পরিকল্পনা সম্পাদক: সাইফুল ইসলাম সাইফ), শিল্প ও বাণিজ্য সম্পাদক মাজেদুর রহমান (সহ-শিল্প ও বাণিজ্য সম্পাদক: আবদুল্লাহ মামুন নিলয়), সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক মো. রাসেল মোল্লা, ক্রীড়া সম্পাদক আহনাফ সাঈদ খান (সহ-ক্রীড়া সম্পাদক: ইমরান নাঈম), জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তামিম আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সাঈদ লিওন, যুব ও কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া (সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক: ওয়াহিদুজ্জামান), মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. জাহেদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এম.এম. শোয়াইব (সহ-প্রশিক্ষণ সম্পাদক: জাহিদ আহসান), টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক আরিফুর রহমান তুহিন (সহ-টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক: আসাদুল্লাহ গালিব) এবং বেসরকারি পেশাজীবী বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন— ঢাকা বিভাগ উত্তরে সাইফুল্লাহ হায়দার (সহ-সাংগঠনিক সম্পাদক: শওকত আলী), চট্টগ্রাম বিভাগ দক্ষিণে এ.এস.এম. সুজাউদ্দীন (সহ-সাংগঠনিক সম্পাদক: জাওয়াদুল করিম), রাজশাহী বিভাগে ইমরান ইমন (সহ-সাংগঠনিক সম্পাদক: সাকিব মাহাদী), চট্টগ্রাম বিভাগ উত্তরে নাভিদ নওরোজ শাহ্ (সহ-সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম সৈকত), রংপুর বিভাগে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ (সহ-সাংগঠনিক সম্পাদক: মোশাররফ হোসেন), সিলেট বিভাগে প্রকৌশলী কামরুল আরিফ (সহ-সাংগঠনিক সম্পাদক: নাহিদ উদ্দিন তারেক), খুলনা বিভাগে শাহরিন ইরা (সহ-সাংগঠনিক সম্পাদক: মোল্যা রহমতুল্লাহ), বরিশাল বিভাগে ড. শামীম হামিদী (সহ-সাংগঠনিক সম্পাদক: কাজী সালমান), ময়মনসিংহ বিভাগে মিয়াজ মেহরাব তালুকদার (সহ-সাংগঠনিক সম্পাদক: তানহা শান্তা) এবং ঢাকা বিভাগ দক্ষিণে আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন (সহ-সাংগঠনিক সম্পাদক: হাসিবুর রহমান অপু)। এ ছাড়া ডায়াসপোরা বা প্রবাসী সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজাকে (সহ-সাংগঠনিক সম্পাদক: রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ)।

সহ-সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে আশিক চৌধুরী, তৌহিদ হোসেন, খায়রুল কবীর, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, সোহেল রানা, আসাদ বিন রনি, ফিহাদুর রহমান দিবস, রাফিদ এম ভূঁইয়া, আবদুল্লাহ আল কাফি, নয়ন আহমেদ, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান, আকরাম হোসেন রাজ, মোহাম্মদ উসামা, রাসেল আহমেদ, মাহবুব এ খোদা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু সাইদ মো. নোমান এবং ডা. মিনহাজুল আবেদীনকে।

কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে অধ্যাপক এম.ই.এইচ. আরিফ, আব্দুল মান্নাফ, আ.হ.ম. শামসুল মুক্তাদির, ইকরাম এলাহী খান সাঁজ, প্রফেসর জার্জিস কাদির চৌধুরী, মো. মাইনুল ইসলাম মান্না, মোহাম্মদ শোয়াইব, বিপিন জ্যোতি চাকমা, গোপীনাথ ত্রিপুরা, আরিফুল দাঁড়িয়ে, ইয়াহিয়া জিসান, নাজমুল হাসান সোহাগ, আবদুল্লাহ আল মনসুর, মো. ইনজামুল হক, মো. ইমরান হোসেন, এহসানুল মাহবুব জোবায়ের, দিদার শাহ, সালাউদ্দিন জামিল সৌরভ, মো. রাকিব হোসেন, কাজী ফখরুল ইসলাম, অ্যাড. জায়েদ বিন নাসের, আজাদ আহমেদ পাটোয়ারী, আলামিন সরকার, আহমেদ করিম চৌধুরী, মো. রবিউল ইসলাম, ইমরান আল নাজির, নাজমুল বাশার, সাইফ ইবনে সারওয়ার, তৌকির আজিজ, সালওয়া শামস, গাজী শরিফুল ইসলাম ওহিদ, ডা. মো. আব্দুল মোহাইমিন (সাইমন), সাব্বির মাহমুদ, প্রকৌশলী সৈয়দা শামী আক্তার, মো. মজিবুল আলম হিমেল, শেখ শাহাদাত হোসেন, সাদ্দাম হোসাইন, মো. আরিফুর রহমান, স্নিগ্ধা মৃধা, মিনহাজ মুরশিদ তূকি, জাহিদুর রহমান, মোহাম্মদ আনোয়ার জাহান, কাওসার হাবিব, সাব্বির আহমেদ, আবু সালেহ মো. নাসিম, ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি, মশিউর রহমান শুভ, পুষ্টিবিদ রায়হানুল ইসলাম, মনি মুক্তা, আব্দুল আজিজ, নাকিবুর রহমান, তৌসিব মাহমুদ সোহান, শামীম ইউসূফ, ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, মো. আবদুল্লাহ ভূঁইয়া শাহাদাত এবং সাইয়েদা জান্নাতকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তালিকায় উল্লিখিত নামগুলোর ক্রম জ্যেষ্ঠতার বিচারে নির্ধারণ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category