• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

এমবাপ্পেই হতে যাচ্ছেন ২০২৫ সালের সর্বোচ্চ গোলদাতা?

Reporter Name / ২৯২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

২০২৫ সাল প্রায় শেষ হওয়ার পথে। চলতি বছরের ফুটবল জগতটা ছিল নানা রোমাঞ্চকর ঘটনার সাক্ষী। তবে একটা বিষয় প্রায় নিয়মিতভাবে দেখা গেছে, তা হলো দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের প্রায় প্রতিটি ম্যাচে গোল করতে থাকা।

২০২৫ সালে গোলের দিক বিবেচনায় এমবাপ্পে ছিল সবচেয়ে ধারাবাহিক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত এমবাপ্পের গোল সংখ্যা ৬০, আর ২০২৫ সালে তিনিই সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন।

প্রথমে ক্লাবের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যাক। রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে এই বছর ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন, যার মধ্যে ২৩ গোল এসেছে এই মৌসুমে। চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশই এসেছে এমবাপ্পের পা থেকে। ২০২৪ সালে এমবাপ্পে মোট ৫৩ গোল করেছিলেন। ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপ্পে এ বছর ৭ গোল করেছেন।

এবার তার গোল সংখ্যা আরও বাড়ানোর সুযোগ আছে, কারণ ডিসেম্বরে ক্লাবের হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে এমবাপ্পের। এই ৫ ম্যাচে অন্তত ৭ গোল করলে, তিনি একুশ শতকের সর্বোচ্চ গোলধারী খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন। এর ফলে তার গোল সংখ্যা দাঁড়াবে ৬০। বর্তমানে ২১ শতকে এক পঞ্জিকা বর্ষে ৫৯ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমবাপ্পে যদি ৭ গোল করতে পারেন, তবে তিনি রোনালদোকে পিছনে ফেলবেন।

তবে শীর্ষ স্থান অর্জন করা এমবাপ্পের জন্য কিছুটা কঠিন। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৭৯ গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি, আর মেসিকে টপকানোর জন্য এমবাপ্পেকে ৫ ম্যাচে ২৭ গোল করতে হবে। তবে যদি তিনি রোনালদোকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসেন, তবে সেটিও একটি বড় সাফল্য হবে। ২০২৫ সালের সবচেয়ে বেশি গোল করা তালিকায় এমবাপ্পের পর ৪২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন। জাতীয় দলের ৯ গোলসহ, কেইনের মোট গোল ৫১, আর হলান্ডের গোল ৪৮।

জাতীয় দলের গোলের দিক থেকেও এমবাপ্পে এখন পর্যন্ত ৬০ গোল করেছেন, যা ২১ শতকে এক পঞ্জিকাবর্ষে জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে ৬০ বা তার বেশি গোল করা তিনজন খেলোয়াড়ের তালিকায় তাকেও যুক্ত করেছে। এই তালিকায় আগে মেসি, রোনালদো এবং রবার্ট লেভানডোভস্কি ছিলেন।

তবে যদি এমবাপ্পে ৫ ম্যাচে অন্তত ১৫ গোল করতে পারেন, তাহলে তিনি পেলের ৭৫ গোলের রেকর্ড ছুঁতে পারবেন। আর ১০ গোল করলেও তিনি রোনালদো এবং লেভানডোভস্কিকে পেছনে ফেলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category