• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

পদক জয়ের ঘোষণা দিয়েই ইরান গিয়েছিল বাংলাদেশ নারী কাবাডি দল। শেষ পর্যন্ত সেই পদকের দেখা পেয়েছে তারা।

শুক্রবার (৭ মার্চ) গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারিয়ে এই পদকের নিশ্চয়তা শাহনাজ পারভীন মালেকার দলের।

এশিয়ান কাবাডিতে এই প্রথম পদকের দেখা বাংলাদেশ নারী দলের। এতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে তাদের। বাংলাদেশ এর আগে ২০০৫ সালে এই আসরে ব্রোঞ্জ জিতেছিল। আজ অবশ্য সেমিতে বাংলাদেশ ১৮-৪১ পয়েন্টে হেরেছে ইরানের কাছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩-৬৪ পয়েন্টে হেরেছিল ভারতের কাছে। এরপর দ্বিতীয় ম্যাচে ৫২-১২ পয়েন্টে জয়ের স্বাদ পায় মালয়েশিয়ার বিপক্ষে। ফলে কাল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল অঘোষিত কোয়ার্টার ফাইনালের মতো। কারণ থাইল্যান্ডও এক ম্যাচ জিতেছিল।

শুরুতে থাই মেয়েরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও শ্রাবনী, রুপালী, বৃস্টিদের দাপটে পাত্তাই পায়নি প্রতিপক্ষরা। লাল-সবুজ মেয়েরা প্রথমার্ধে ২২-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর থাইল্যান্ড চেষ্টা করলেও বাংলাদেশ দল ছিল দুর্বার। ফলে বিস্তর ব্যবধানেই জয়।

ম্যাচের পর বাংলাদেশ কোচ মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের। খেলোয়াড় হিসেবে আমি এই আসরে অংশ নিলেও পদকের দেখা পায়নি। এবার কোচ হিসেবে পদক পেলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category