• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কৌশলগত অংশীদারত্ব গড়ার ঘোষণা সিরিয়া ও চীনের

Reporter Name / ৩৩৬ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চীন সফর করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। শুক্রবার দুপুরে ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাশার। বৈঠক শেষে চীন আর সিরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুই নেতা। এএফপি।

যৌথ ঘোষণায় শি জিনপিং বলেন, কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। দুই দেশের সম্পর্ককে সমৃদ্ধ করতে আর অংশীদারত্বকে ক্রমাগত এগিয়ে নিতে ইচ্ছুক দুই দেশ।

অন্যদিকে সিরিয়ার জনগণের প্রতি সমর্থনের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আসাদ। তিনি বলেন, ‘চীন সর্বদা আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছে।

বৃহস্পতিবার পূর্ব চীনের হাংঝু শহরে পৌঁছেছিলেন প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, আজকের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সিরিয়ার নেতা। এছাড়া বেইজিংয়ে রোববার ও সোমবার বৈঠক করবেন তিনি। এর আগে ২০০৪ সালে চীন সফর করেছিলেন আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category