• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাতা সংস্থাগুলোর সঙ্গে চলমান আলোচনা, শর্তাবলি এবং সরকারের জনকল্যাণমুখী অবস্থানের কথা তুলে ধরেন।

চলমান আলোচনা ও সরকারের অবস্থান

অর্থমন্ত্রী জানান, আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে বর্তমান সরকারের আলোচনা এখনো চলমান। এই আলোচনা আগামী ১৫ থেকে ২০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, “এসব আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দাতা সংস্থাগুলোর যেমন কিছু শর্ত ও প্রত্যাশা রয়েছে, তেমনি বাংলাদেশেরও নিজস্ব চাওয়া-পাওয়া আছে। তবে দাতা সংস্থার সব শর্ত মেনে নেওয়া সম্ভব নয়, কারণ একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের স্বার্থের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।”

জনস্বার্থবিরোধী শর্ত মানবে না সরকার

পূর্ববর্তী সরকারের নেওয়া আইএমএফ কর্মসূচির দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া কর্মসূচির কিছু শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। যদি কোনো শর্ত জনগণের স্বার্থের পরিপন্থী হয়, তবে নির্বাচিত সরকার তা কোনোভাবেই গ্রহণ করবে না।

আইএমএফ কর্মসূচির ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তা

আইএমএফের বর্তমান কর্মসূচির মেয়াদ আগামী ৬-৭ মাসের মধ্যে শেষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এরপর নতুন কোনো কর্মসূচিতে যাওয়া হবে কি না, তা বর্তমান সরকার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।”

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “সোশ্যাল ওয়েলফেয়ার (সমাজকল্যাণ) বাদ দিয়ে কোনো শর্ত মানার সুযোগ নেই। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও অত্যন্ত ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।”

জ্বালানির দাম ও মূল্যস্ফীতি

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও সংকটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “বিশ্ববাজারে তেলের দাম অনেক বাড়লেও সরকার জনগণের কথা চিন্তা করে তা পুরোপুরি সমন্বয় করেনি। এতে সরকারি তহবিলে চাপ তৈরি হলেও সরবরাহ ঠিক রাখা হয়েছে।”

তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কার বিষয়ে তিনি বলেন, “শুধু তেলের দাম বাড়লেই মূল্যস্ফীতি বাড়ে—এমন নয়, সামষ্টিক অর্থনীতির আরও অনেকগুলো বিষয় এখানে ভূমিকা রাখে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category