• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত কোন ইউনিয়নে কবে ভোট, নির্ধারণ ১৬ নভেম্বর উপুড় হয়ে শোয়ার অভ্যাস: এতে ঘাড় ও কোমরের ব্যথা বাড়তে পারে উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি গ্যামোফোবিয়া: বিয়ে করতে ভয় পাওয়ার ৬টি কারণ প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রিজভী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক : শামা ওবায়েদ

খুলনায় বিমানবন্দর নির্মাণে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি করবে সরকার

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে সরকার। একই সঙ্গে খুলনা অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপিত হয়।

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জানতে চান, খুলনার জনগণের দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সেখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনে সরকারের কোনও পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ২১৭ হেক্টর ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ছাড়া অধিগ্রহণ করা জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে প্রকল্পটি বিগত সরকারের সময়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৩ সালের ২২ জুনের সভায় পিপিপি তালিকা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী আরও বলেন, আকাশপথে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে। দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কৌশলগত সুপারিশগুলো এই মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রী জানান, খুলনা অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি—ডিএফএস) করা হবে। এর ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category