• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গেইলকে ছাড়িয়ে যাওয়ার পথে সাকিব

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলছেন।

বিশ্বকাপের অতীতের আসরে যারা ব্যাটে বলে অলরাউন্ড নৈপুন্য দেখিয়েছেন তাদের সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই অধিনায়ক বিশ্বকাপে বল হাতে ৩৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১ হাজার ১৬১ রান।

তার চেয়ে ৪ ও ২৫ রান করে বেশি করেছেন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকোর সনাথ জয়সুরিয়া ও ক্রিস গেইল। ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল বল হাতে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ১ হাজার ১৮৬ রান।

সনথ জয়সুরিয়া ১ হাজার ১৬৫ রান সংগ্রহের পাশাপাশি ২৭ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস ২১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৪৮ রান সংগ্রহ করেন।

শ্রীলংকার আরেক সাবেক তারকা অলরাউন্ডার তিলকারত্নে দিলশান ১৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১১২ রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category