• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারে চরম উদাসীনতা বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একইসঙ্গে, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জের ঘটনায় তিনি বলেন, আসলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে উনাদের কোনো অস্তিত্ব নাই। ওখানেই তারা কাজ করতে পারবে। উনাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছেন, উনাদের কিছু নাই এবং জুলাইকে অস্বীকার করে উনাদের সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।

মন্ত্রী বলেন, সরকারের ভালো কাজগুলি ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে বড়বড় প্রজেক্টগুলি যে আমরা নিচ্ছি এবং যে আমাদের প্রতিমন্ত্রী সাহেব যেটা বললেন যে পত্রিকার পাতায়- কোনো রাষ্ট্রীয় মদদে ঘুম নাই, কোনো ব্যাংক লুট নাই, নতুন কোনো দরবেশের ঘটনা নাই, নতুন কোনো এস আলমের ঘটনা নাই, নতুন কোনো বিদ্যুতের করাপশন নাই, এই জিনিসগুলোকে তো আপনার কোনো না কোনোভাবে কম্বাইন্ড দিতে হবে এবং এই যে একটা হাইপ তৈরি করা যে ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি আসবে, এটা যে একটা পলিটিক্যাল ব্লাফ ছিল এবং এতে করে যে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে যে আসলে আর আসা হবে না।

এই কারণেই এই ইস্যুটাকে ডাইভার্ট করানোর জন্য সেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র মারামারি, পেটাপিটি করা ছাড়া আর কিছুই না। শুধুমাত্র ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য। কারণ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থান বা কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি নাই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের যে গণতান্ত্রিক একটা ধারা, যে ১৭ বছর পর বাংলাদেশ একটা গণতন্ত্র পেয়েছে, সংসদ কাজ করছে, সরকার দল বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজগুলো হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এই সবকিছুকে একটা ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র এটার একটা পায়তারা। আমি এর বাইরে এটাকে আর কোনো কিছুই দেখি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category