• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তরমুজ চাষে ব্যস্ত কৃষকরা চরফ্যাশনে ৬ হাজার ৪৩৭ একর জমিতে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি পেলেন ‘সিআইপি’ মর্যাদা পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন তফসিলে সাময়িক স্বস্তি হলেও শঙ্কা কাটেনি ব্যবসায়ীদের প্রতিক্রিয়া ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুতিন-হাসিনা বৈঠকের কিচ্ছা: ভারতে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ধুম  সারা দেশে বিক্ষোভ-প্রতিবাদ, ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালাহ রেকর্ড গড়েই কি লিভারপুল অধ্যায় ‘শেষ’ করলেন?

গ্যাস লিক করে প্রাণ গেল ১৬ জনের সাউথ আফ্রিকায়

Reporter Name / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

দক্ষিণ আফ্রিকায় বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর সঙ্গে—  অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে। খবর বিবিসির।

অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে মাটি চুরি করে এনে— এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়।

বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে— সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়।

জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।

তবে তাদের আশঙ্কা, ওই এলাকা থেকে আরও লাশ পাওয়া যেতে পারে। আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল।

এদিকে ৬ মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ না কাটতে কাটতে আবারও গ্যাস দুর্ঘটনায় মৃত্যু দেখল শহরটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category