• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন ‘১৭ বছরের ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্রদল’ ইরান ইস্যুতে ‘প্রকাশ্য’ সমঝোতায় অস্বীকৃতি হোয়াইট হাউসের আসমানী মুসিবত এড়ানোর জন্য ১০টি পরামর্শ চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ২ চিকিৎসককে বরখাস্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালেই ছড়াচ্ছে প্রাণঘাতী সংক্রমণ

ঘোষণা কিমের রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’

Reporter Name / ৪৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তার দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায় বলেও প্রস্তাব দিয়েছেন তিনি।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং উন।

খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে উত্তর কোরীয় নেতা বলেন, দুই দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলেও জানান কিম জং উন। অবশ্য এক্ষেত্রে সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি উত্তর কোরিয়ার নেতা।

রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরও বলেছেন, নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে। রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরও সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসাও করেন উত্তর কোরিয়ার নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category