• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধের রিট নিষ্পত্তির নির্দেশ

Reporter Name / ২০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবিযুক্ত জায়নামাজ আমদানি ও উৎপাদন বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়কে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল।

২৯ জানুয়ারি ছবিযুক্ত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আরিফুর রহমান। ওই দিন হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দাখিল করা হয়। এতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবিযুক্ত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনে সায় না দেওয়ায় রিট করেন আরিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category