• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়ালো

ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় ও ঢাকা মহানগরীতে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরমধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন ও কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category