• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
অতিরিক্ত বাসভাড়া নিলে জরিমানা, বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিমার টাকা হাতাতে নিজেদের বাসেই আগুন দিচ্ছে আওয়ামী লীগ চক্র চাকরির চূড়া থেকে নামার প্রস্তুতি ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়েই এশিয়ান কাপে বাংলাদেশ

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নারীদের এশিয়ান কাপে আগেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে ২০২৬ অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে খেলার। মনিকা- মারিয়াদের সেই স্বপ্নও পূরণ হয়েছে। শনিবার ‘সি’ গ্রুপে শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোলে তুর্কমেনিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল লাল-সবুজ দল।

শনিবার ইয়াংগুনের স্টেডিয়ামে হাইলাইন ডিফেন্স খেলে শুরু থেকে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। চালকের আসনে বসতে সময় লাগেনি। শামসুন্নাহার ও ঋতুপর্ণারা ছিলেন দুর্বার। ম্যাচের ৪ মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্না রানী জোরালো শটে জাল কাঁপান। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড শামসুন্নাহার তেকাঠির সামনে থেকে ফিরে আসা বলে পা চালিয়ে দেন। ১৩ মিনিটে তৃতীয় গোলও চলে আসে। বাঁ প্রান্তের ক্রসে শামসু্ন্নাহার আবারও প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে বক্সে ঢুকে মনিকা চাকমা ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে ঋতুপর্ণা চাকমা করেন পঞ্চম গোল। একজনকে ডজ দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো শট গোলকিপারের গ্রিপ ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

গোল উৎসবের ম্যাচে ২১ মিনিটে ক্রস থেকে তহুরা খাতুন প্লেসিং করে ষষ্ঠ গোল এনে দেন। এরপর সপ্তম গোলে পেতে সময় লেগেছে। ৪০ মিনিটে সপ্তম গোল আসে। মনিকার কর্নারে ঋতুপর্ণা বাঁ পায়ের ভাসিয়ে দেওয়া শটে জাল কাঁপিয়েছেন।

বিরতির পর বাংলাদেশ আক্রমণ করে গেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। মারিয়া-আফঈদারা চেষ্টা করেও গোল করতে পারেননি। তুর্কমেনিস্তান রক্ষণ আঁটসাঁট করে রাখায় এই অর্ধে গোল হজম করেনি। তবে ৭ গোলে হারের লজ্জা এড়ানো যায়নি। বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে যোগ্যতার ছাপ রেখে এখন ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়া খেলতে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category