• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
২৪ হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি ক্যাপসুল সংকটে বাংলাদেশে ১৪ মাস ধরে বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ বাংলাদেশ ব্যাংকের সাইবার ঝুঁকি ও আন্তর্জাতিক লেনদেনের নিরাপত্তা সংকট জিটিএ ৬-এর প্রি-অর্ডারের তারিখ ও অফিশিয়াল কভার আর্ট প্রকাশ করল রকস্টার গেমস মুতা বিয়ে কি জায়েজ? বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করছে পাকিস্তান: উদ্বিগ্ন ভারত এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: যে চাপে ইরানের সঙ্গে চুক্তিতে বাধ্য হলেন ট্রাম্প

ত্রিদেশীয় সিরিজ, ২০ বছর পর পাকিস্তানে হবে

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ২০০৫ সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। সেই হিসাবে ২০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সম্প্রতি বৈঠক করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চেয়ারম্যান লসন নায়ডু এবং নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান রজার টুসের সঙ্গে। দুই দেশে ক্রিকেট বোর্ডই পাকিস্তানের এমন প্রস্তাবে সাড়া দিয়েছে। এই সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক প্রস্তুতি হিসাবে দেখছেন তারা।

পাকিস্তান শেষ ত্রিদেশীয় সিরিজ অংশগ্রহণ করেছিল ২০০৮ সালে। বাংলাদেশের মাটিতে সেই সিরিজে তৃতীয় দল ছিল ভারত। আর নিজেদের দেশে ২০০৪ সালের অক্টোবরে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে শেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পিসিবি।

পিসিবি চেয়ারম্যান মহসিক নকভি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ খেলতে সম্মত হওয়ায় আমরা খুশি। দুই দেশের বোর্ডকেই ধন্যবাদ। আশা করি বিশ্বের সেরা আট দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে এই প্রতিযোগিতা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের বাড়তি উন্মাদনা দিবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category