• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল শিশুদের স্কুল নির্বাচনঃ ১০টি পরামর্শ ইরানে এক ঘণ্টায় ৮ শহরে হামলা চালাল যুক্তরাষ্ট্র আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী সেনা পরিবারে বড় হয়েছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের নতুন ট্রানজিট হাব বাংলাদেশ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের দক্ষিণ এশীয় ট্রানজিট হাব হিসেবে বাংলাদেশকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো বাংলাদেশকে আঞ্চলিক আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক আদান-প্রদানের কেন্দ্র হিসেবে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এতদিন এই কার্যক্রমের আঞ্চলিক নিয়ন্ত্রণ ছিল সিঙ্গাপুরের অধীনে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) নীতিগত অনুমোদনের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংককে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ছাড়পত্র ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্টারলিংক বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে সরাসরি আনফিল্টারড আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে।

এটি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি নতুন মাইলফলক। কারণ, এই প্রথম কোনো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে বাংলাদেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক পরিবহনের অনুমতি দেওয়া হলো।

প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরে একটি বৃহৎ গ্রাউন্ড স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই স্টেশনের মাধ্যমে ভুটানসহ প্রতিবেশী দেশগুলোতে দ্রুতগতির ও তুলনামূলক কম খরচে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিন বছরের চুক্তির আওতায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) স্টারলিংকের প্রধান ব্যান্ডউইথ সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করবে। প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করা না গেলে বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস এবং ফাইবার@হোম থেকেও ব্যান্ডউইথ নেওয়ার সুযোগ থাকবে।

বিটিআরসি জানিয়েছে, বিদেশে রপ্তানিকৃত আন্তর্জাতিক ব্যান্ডউইথ বাংলাদেশের সরকারি ফায়ারওয়াল, ফিল্টারিং বা নজরদারি ব্যবস্থার আওতায় থাকবে না। ফলে বিদেশি গ্রাহকরা সরাসরি আনফিল্টারড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন, যা আন্তর্জাতিক বাজারে দ্রুতগতি, কম ল্যাটেন্সি এবং নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

তবে কমিশন স্পষ্ট করেছে, আন্তর্জাতিক ট্রানজিট নেটওয়ার্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ আলাদা থাকবে। ফলে দেশের নাগরিক বা বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা এই আন্তর্জাতিক ট্রানজিট ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন না। দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট সেবা আগের মতোই বিদ্যমান সরকারি নীতিমালা, ফিল্টারিং ও তদারকি ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

স্টারলিংক ইতোমধ্যে বিটিআরসির নির্ধারিত সব প্রযুক্তিগত শর্ত পূরণ করে প্রয়োজনীয় কারিগরি নথি ও মনিটরিং-সংক্রান্ত তথ্য জমা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ইন্টারনেট ট্রানজিট খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বৈদেশিক আয় বৃদ্ধি, টেলিযোগাযোগ অবকাঠামোর আন্তর্জাতিক ব্যবহার এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category