• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল; উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ আগামীকাল ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম সাকিবকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রধান নির্বাচকের; ফেরার আগে প্রস্তুতিই বড় শর্ত বিদেশি ঋণ ও সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না: ডা. শফিকুর রহমান বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ছুটির দিনেও দূষণমুক্ত নয় ঢাকার বাতাস উত্তরবঙ্গের শিল্পায়নে প্রধান বাধা গ্যাস সংকট দেশজুড়ে চর্চায় ‘চক্র ২’ ফরাসি-ব্রিটিশ কৌশলে মব মোকাবিলায় পুলিশকে বিশেষায়িত প্রশিক্ষণ

দুর্নীতির অভিযোগ হাসিনার পরিবারের বিরুদ্ধে, যা বললেন জয়

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একইসময় ধরে বসবাস করছেন।

স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।

তিনি বলেন, ১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমারা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত।

অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category