• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

নতুন ব্যাংক করার পরামর্শ দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে

Reporter Name / ২৬৯ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত না করে এ ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংক করা যায় কিনা, তা ভেবে দেখতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

একই সঙ্গে ব্যাংকগুলোর খারাপ অবস্থার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ এ সময় প্রশ্ন রাখেন, এর (কয়েকটি ব্যাংকের খারাপ অবস্থা) দায়দায়িত্ব কে নেবে? যারা ব্যাংকগুলোর এ অবস্থার (খারাপ) জন্য দায়ী, তাদের কী হবে, সে সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কিছু বলেনি। যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা না হলে আবার আগের অবস্থা ফিরে আসবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আইএমএফ’র শর্ত পূরণের জন্য কিছু ব্যাংককে একীভূত করার জন্য চিহ্নিত করেছে। ১০টি ব্যাংক, এসব ব্যাংকের দায় হচ্ছে ৮৪ হাজার কোটি টাকা। যার মধ্যে ৫৪ হাজার কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ। ১০ বছর ধরে এই ব্যাংকগুলোর নাম আসছে, এই ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে না। যেমন বেসিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক বড় কোনো পদক্ষেপ নেয়নি। আইএমএফ যখন বলেছে, তখন পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category