• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

নিউইয়র্কের ইসলামিক সেন্টার রমজানে ২৪ ঘণ্টা খোলা থাকে

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বিশ্বের রাজধানী বলে খ্যাত আমেরিকার অন্যতম শহর নিউইয়র্কের ম্যানহাটন, সেখানে সিটি হলের কেন্দ্রীয় মসজিদ আসসাফা ইসলামিক সেন্টার।

পবিত্র রমজান মাসে মসজিদটিতে প্রতিদিন গড়ে ৬০০ মুসল্লি বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সেহরি, ইফতারি ছাড়াও পুরো রাতে চা-কফি ও বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। ইসলামিক এ সেন্টারটি বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত।

রমজান মাসে আসসাফা ইসলামিক সেন্টার ২৪ ঘণ্টা মুসল্লিদের জন্য খোলা থাকে। প্রতি রাতে এখানে তারাবির তিনটি জামাত অনুষ্ঠিত হয়।  পরে তাহাজ্জুদের নামাজ ও সবার জন্য সেহরি পরিবেশন করা হয়।

মসজিদের নিজস্ব শেফের মাধ্যমে প্রতিদিনই সুস্বাদু ইফতার ও সেহরি পরিবেশন করা হয়। প্রায় আটজন ইমাম ও হাফেজ পুরো মাস তারাবি ও কিয়ামুল লাইল পরিচালনা করেন।

রমজান উপলক্ষ্যে ইসলামিক সেন্টারটি সুন্দর আলোকসজ্জা করা হয়। প্রায় সময় অসংখ্য অমুসলিম মসজিদে এসে ইসলাম গ্রহণ করেন।

আসসাফা ইসলামিক সেন্টারে প্রতি শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় হয়। এ কারণে তিনটি পৃথক পৃথক জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।  যেখানে হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করে থাকেন।

পুরুষের পাশাপাশি নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলায় পুরো একটি ফ্লোর নারীদের জন্য বরাদ্দ।  এ ছাড়া আসসাফা ইসলামিক সেন্টারে ফুলটাইম ইসলামিক স্কুল ও হাফেজি মাদ্রাসা দ্বীনি ও একাডেমিক সিলেবাসের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category