• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
অ্যাঞ্জেল মেরি কামস টু মি প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত ‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি’— ইসিকে জামায়াত বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী ‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে সাশ্রয়ী কিন্তু প্রাণঘাতী: তুর্কি ড্রোনে বদলাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সমীকরণ

ন্যাটো ইউক্রেনকে সদস্য করতে প্রস্তুত: স্টলটেনবার্গ

Reporter Name / ৪৩৩ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, নতুন সদস্যদের জন্য ন্যাটোর দরজা খোলা। ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হবে এজন্য মিত্ররা একমত। নরওয়ের অসলো সিটি হলে তিনি এসব কথা বলেন।

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের আগে স্টলটেনবার্গ বলেন, মিত্ররা একমত যে ন্যাটো পরিধি বাড়ানোর বিরুদ্ধে মস্কোর ভেটো নেই।

তিনি আরও বলেন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ইউক্রেনকে সদস্য করতে মিত্ররা একমত।

স্টলটেনবার্গ আরও বলেন, ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে বিজয়ী এবং যুদ্ধ ইউক্রেনের সীমানার বাইরে যাতে ছড়িয়ে না পড়ে তা রোধ করা।

ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি তিরস্কার জানিয়ে তিনি আরও বলেন, পুতিন ন্যাটোকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি আসা বন্ধ করতে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে।

ইউরোপের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অসলোতে সম্মেলনের জন্য পৌঁছার সঙ্গে সঙ্গে ইউক্রেনকে সদস্য করার বিষয়ে স্টলটেনবার্গের অবস্থান জানান জন্য বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category