• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সাক্ষাৎ অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি; আকবর আলীর ১৩ বছরের কারাদণ্ড ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল সস্তা শ্রমের সুবিধা হারাচ্ছে বাংলাদেশের পোশাক খাত ঢাকায় ই-রিকশা নিবন্ধনে সমন্বয়হীনতা: তিন সংস্থার আলাদা ক্ষমতায় জটিলতার শঙ্কা নিয়ন্ত্রণ ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক, বাড়ছে ডলারের দর ব্যাংক খাতে খেলাপির পাহাড়: মোট ঋণের ৩৪ শতাংশই এখন ঝুঁকির মুখে মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত: যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ কমেছে ৯৪ শতাংশ জ্যোতিকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পেছাল

পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেখান থেকে দেশে অর্থ পাঠাচ্ছেন।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা সেখান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য অর্থ পাঠাচ্ছেন। তাদের নির্দেশনায় কিছু সন্ত্রাসী ও কিশোরকে ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাতক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়।

তিনি আরও বলেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও আইনগত সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার পরিবর্তে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যত বড় শক্তিই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদ ও দেশের ভেতরে থাকা আধিপত্যবাদী শক্তির সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র, বিরোধী দলের অধিকার এবং মানুষের কণ্ঠের স্বাধীনতা হরণের প্রতীক হয়ে উঠেছে। ক্ষমতায় ফিরে গিয়ে আবারও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ পাওয়ার জন্যই তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রিজভী বলেন, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। তাদের সেই সংগ্রামের উদ্দেশ্য ছিল না পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো দেশের কাছে মাথা নত করা। অথচ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তার কর্মকাণ্ডে সেই চেতনার প্রতিফলন ছিল না বলে তিনি মন্তব্য করেন।

এর আগে সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনে মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন এমপি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। এতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category