• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
বডিশেমিংয়ের উত্তর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিনে ১০ খুন: জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, রোকনপুর সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখল বিজিবি সীমান্তে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ খতিয়ে দেখতে দিল্লির উচ্চপর্যায়ের কমিটি গঠন ৫৪ জেলার পানিতে বিষাক্ত আর্সেনিক ও আয়রন, বাড়ছে ক্যানসারের ঝুঁকি আদ-দ্বীনের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে ধৃত বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩৩ মামলা, প্রত্যর্পণে নথিপত্র অনুবাদ হচ্ছে আরবিতে রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরি, নতুন করে বিশ্বমিডিয়ায় সম্পর্কের গুঞ্জন

পুলিশ চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের পদযাত্রা আটকে দিল

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের পদযাত্রা মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তাদের বারিক বিল্ডিং মোড়ে আটকে দেয় ডবলমুরিং থানা পুলিশ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বন্দর রক্ষা পরিষদের নেতারা।

সমাবেশে পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দেব না। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করছে এই দুটি টার্মিনাল। এর পরও ইতোমধ্যে এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া অনেকদূর এগিয়ে নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। আমাদের বন্দর আমরা রক্ষা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category