• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটারদের আস্থা ফেরাতে ১ লাখ সেনা মোতায়েন, টহল চলবে কেন্দ্রের আঙিনায় ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৫, বাড়ছে হতাহত ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে: জামায়াত আমির জাপানের সঙ্গে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর: শুল্কমুক্ত সুবিধা পেল ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা

পেয়ারার সঙ্গে লেবু চাষে সফল কৃষক সানু মিয়া

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভুলকোট গ্রামের বাসিন্দা কৃষক মো. সানু মিয়া। ৩০ শতক জমিতে উন্নত জাতের পেয়ারার সঙ্গে লেবু চাষ করে সাড়া ফেলেছেন তিনি। নিজ জমির পেয়ার এবং লেবু খেত থেকে সংগ্রহ করে বর্তমানে বাজারজাত করছেন এই কৃষক। বিষমুক্ত হওয়ায় স্থানীয়দের কাছে তার উৎপাদিত ফলের চাহিদা রয়েছে অনেক। বর্তমানে সানু মিয়াকে দেখে আরও অনেক কৃষক পেয়ারা ও লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন।

জানা গেছে, সানু মিয়ার জমিতে ১০০ পেয়ারা ও ১০০ লেবু গাছ রয়েছে। জমিতে তিনি শুধুমাত্র গোবর ও কিছু পরিমাণে সার প্রয়োগ করেছেন। এ কাজে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। এ বছর পেয়ারা ও লেবু বিক্রি করে লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

কৃষক মো. সানু মিয়া বলেন, ‘উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামিমুল হক শামীমের সার্বিক সহযোগিতায় আমি গত বছর উন্নত জাতের ১০০ পেয়ারা ও ১০০ লেবুর চারা সংগ্রহ করি। জমি প্রস্তুত করে রোপণ করি চারাগুলো। কয়েক মাস পরেই প্রতিটি গাছে ফল আসতে শুরু করে। এখানে উৎপাদিত পেয়ারা ও লেবু বাহুবল ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।’

উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামিমুল হক শামীম বলেন, ‌‌‘কৃষক মো. সানু মিয়া বারো মাস ফসল চাষ করেন। তিনি আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন। আমি তাকে পরামর্শ দিয়েছি পেয়ারা ও লেবু চাষের। তিনি পরামর্শ অনুযায়ী প্রায় ৩০ শতক জমিতে উন্নত জাতের পেয়ারা ও লেবু একসঙ্গে চাষ করেন। তার জমিতে ভালো ফলন হয়েছে। তিনি ইতোমধ্যে লেবু ও পেয়ারা বিক্রি করে লাভাবান হচ্ছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বলেন, ‘জমি পতিত না রাখতে আমরা কৃষকদেরকে বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছি। কৃষকরা আমাদের পরামর্শ শুনে পতিত জমিতে নানা ধরনের ফসল আবাদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘কৃষক সানু মিয়া জমি প্রস্তুত করে একসঙ্গে পেয়ারা ও লেবু চাষ করে সফল হয়েছেন। লেবু ও পেয়ারার রয়েছে পুষ্টিগুণ। তাই এসব ফল চাষে কৃষকদের এগিয়ে আসা প্রয়োজন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category