• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
চ্যাটজিপিটিতে লেখার বানান চেক করার বিপদ শহরে কয়টা খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে? — প্রশ্ন হান্নান মাসউদের জিলহজ মাসের প্রথম ১৩ দিনের বিশেষ আমল ও ফজিলত ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ দফা নির্দেশনা ‘বিচার চাই না, কারণ আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই’: রামিসার বাবার বুকফাটা আর্তনাদ টানা তিন দফা কমল সোনার দাম: ভরিতে কমল ২১৫৮ টাকা কোথাও নিরাপদ নয় শৈশব: রামিসার মর্মান্তিক মৃত্যু ও বিপন্ন শিশুদের ভবিষ্যৎ আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্মাতা দেবালয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আইনি পথে অভিনেত্রী অঙ্কিতা ৬ দিনের নিখোঁজ পর মিলল পাঞ্জাবি গায়িকার দেহ

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫।

প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রতিযোগিতাটি ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা হয়ে ৮টি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ৪টি জোন, চট্টগ্রাম মহানগরীতে ৩টি, রাজশাহী ও খুলনা মহানগরীতে ২টি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে ১টি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে।

জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে উপহার হিসেবে ১ম পুরস্কার বিজয়ীকে ২ লাখ টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category