• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
চ্যাটজিপিটিতে লেখার বানান চেক করার বিপদ শহরে কয়টা খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে? — প্রশ্ন হান্নান মাসউদের জিলহজ মাসের প্রথম ১৩ দিনের বিশেষ আমল ও ফজিলত ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ দফা নির্দেশনা ‘বিচার চাই না, কারণ আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই’: রামিসার বাবার বুকফাটা আর্তনাদ টানা তিন দফা কমল সোনার দাম: ভরিতে কমল ২১৫৮ টাকা কোথাও নিরাপদ নয় শৈশব: রামিসার মর্মান্তিক মৃত্যু ও বিপন্ন শিশুদের ভবিষ্যৎ আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্মাতা দেবালয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আইনি পথে অভিনেত্রী অঙ্কিতা ৬ দিনের নিখোঁজ পর মিলল পাঞ্জাবি গায়িকার দেহ

প্রমাণ দিলেন রোহিত, ওস্তাদের মার শেষ রাতে!

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগে রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর ছিল ৪১। তার ফর্ম দেখে অনেকেই অবসরের দাবিতে সরব হয়েছিলেন। তবে রোহিতের পাশে ছিলেন কোচ গৌতম গম্ভীর।

ফাইনালে রোহিত দেখালেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। শেষ ম্যাচে এসে পেলেন টুর্নামেন্টের নিজের প্রথম হাফ সেঞ্চুরি। রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে রান তাড়ায় ভারতকে চাপই বুঝতে দিলেন না তাদের অধিনায়ক। তার দুর্দান্ত ইনিংসে (৭৬) অনায়াসে ২৫২ রানের লক্ষ্য ছুঁয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৫ বছর আগের হারের প্রতিশোধ নিল ভারত।

টুর্নামেন্টে সব ম্যাচেই টস হেরেছে ভারত। রান তাড়া করার চ্যালেঞ্জও তাই তাদের ভালো জানা ছিল। আড়াইশ ছোঁয়ার লক্ষ্যে উদ্বোধনী জুটিতে শুবমান গিলকে নিয়ে ১০৫ রান তুলে ফেলেন রোহিত।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটে এটিই প্রথম একশ রানের জুটি। ওয়ানডেতে এটি রোহিত ও গিলের সপ্তম শতরানের জুটি। তারা শতরানের জুটি গড়লেই ভারত কখনো হারেনি। শুরু থেকে চমৎকার ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি করেন ম্যাচসেরা রোহিত শর্মা।

সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫৮তম ফিফটি। সাত চার ও তিন ছক্কায় ৮৩ বলে ৭৬ করে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ভারত জেতে চার উইকেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category