• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Headline
তরুণ ডায়াবেটিস রোগীদের নতুন শঙ্কা: প্রতি ৫ জনে ১ জন বিরল ‘মডি’তে আক্রান্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন

বাংলাদেশকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ আফগানিস্তানের

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যেই নতুন এক সিরিজ খেলার আমন্ত্রণ পেল টিম টাইগাররা। আসছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের আগে পাওয়া ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে এখনো এই সিরিজের চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি।

এই সিরিজ মাঠে গড়ালে, ২০২৩ সালের জুলাইয়ে নির্ধারিত আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের দ্বিতীয় অংশও সম্পন্ন হবে। সেবার ভারতের গ্রেটার নয়ডায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও, পরবর্তীতে সময় ও আবহাওয়ার কারণে সিরিজটি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত শুধু ওয়ানডে সিরিজ মাঠে গড়ায় এবং গত নভেম্বরে শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচের সেই সিরিজে ২–১ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category