• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়ালো

বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফিক্সিং বিতর্ক কখনই বিপিএলের পিছু ছাড়েনি। নতুন করে আলোচনায় আসে একাদশ আসরে। সন্দেহজনক নানা কর্মকাণ্ডের পর গত বছর ফেব্রুয়ারিতে ধীন তদন্ত কমিটি গঠন করে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড। দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন দেয় অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৯ ক্রিকেটারকে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে বাইরে রাখে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

বোর্ড পরিবর্তন হতেই বদলে যায় অনেক কিছু। তামিম ইকবালের বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে অতটা আমলে নেয়নি। তবে ৯ ক্রিকেটারের ওপর অন্যদের চেয়ে বেশি নজরদারি থাকবে বলে জানান ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

দ্বাদশ আসরেও ফিক্সিংয়ের বেশ কিছু অভিযোগ আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। যাদের সবাইকে সাময়িক নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। ৭ জন দোষ স্বীকার করায় চূড়ান্ত শাস্তির অপেক্ষা। বাকি ৩ জন নিজেদের নির্দোষ দাবি করায় ট্রাইবুনালে হবে নিষ্পত্তি।

ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে শাস্তির অপেক্ষায় থাকাদের মধ্যে আছেন- ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।

অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category