• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপের ক্ষণগণনা শুরু: কবে চূড়ান্ত দল ঘোষণা করবে ৪৮ দেশ?

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

প্রায় চার বছরের অপেক্ষা শেষে আবারও দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ইতোমধ্যে মূল পর্বে অংশগ্রহণকারী দলগুলোর তালিকাও চূড়ান্ত হয়ে গেছে। এবার ফিফার পক্ষ থেকে দলগুলোর প্রাথমিক ও চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপগামী প্রতিটি দলের স্কোয়াড ঘোষণার প্রক্রিয়াটি সম্পন্ন হবে তিনটি ধাপে:

  • প্রাথমিক স্কোয়াড (১১ মে): প্রতিটি দলকে আগামী ১১ মের মধ্যে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা ফিফার কাছে জমা দিতে হবে। ফিফার শর্ত অনুযায়ী, এই বড় তালিকায় অন্তত পাঁচজন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক।

  • খেলোয়াড় ছাড়ার সময়সীমা (২৫ মে): ২৫ মের মধ্যে বিশ্বের সব ফুটবল ক্লাব তাদের বিশ্বকাপ দলে ডাক পাওয়া খেলোয়াড়দের নিজ নিজ জাতীয় দলের জন্য ছেড়ে দিতে বাধ্য থাকবে।

  • চূড়ান্ত স্কোয়াড (২৫ মে থেকে ১ জুন): ২৫ মে থেকে ১ জুনের মধ্যে প্রাথমিক স্কোয়াড থেকে কাটছাঁট করে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। চূড়ান্ত দলে খেলোয়াড় সংখ্যা ২৩ থেকে ২৬ জনের মধ্যে রাখতে হবে, যেখানে তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

চোট বা অসুস্থতায় পরিবর্তনের সুযোগ

চূড়ান্ত দল ঘোষণার পরও দলে পরিবর্তনের সুযোগ রেখেছে ফিফা। কোনো খেলোয়াড় গুরুতর আহত বা অসুস্থ হলে তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যাবে। তবে এই সুযোগটি পাওয়া যাবে সংশ্লিষ্ট দলের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর ঠিক ২৪ ঘণ্টা আগ পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচ

আগামী ১১ জুন (বৃহস্পতিবার) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্থানীয় সময় বিকেল ৩টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

 

 

 

 

গ্রুপ দলের নাম
এ (A) মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
বি (B) কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
সি (C) ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
ডি (D) যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
ই (E) জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
এফ (F) নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
জি (G) বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
এইচ (H) স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
আই (I) ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
জে (J) আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
কে (K) পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো
এল (L) ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category