• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বেতন বাড়ল গার্মেন্ট শ্রমিকদের, ডিসেম্বর থেকে কার্যকর

Reporter Name / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

পোশাক শ্রমিকদের নূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে নতুন মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এর আগে সকালে গার্মেন্ট মালিকদের বৈঠকে এই প্রস্তাব করা হয়।

সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, পোশাক শ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন।

সেই হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ।

মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দেয় বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সভায় অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন দেশের পোশাক শ্রমিকেরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে চলতি সপ্তাহে বন্ধ কারখানাগুলো খুলতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category